মুহতারামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আমাদের প্রাণের সুবর্ণচরে জেনারেল-এর সঙ্গে হিফজুল কুরআন সমন্বিত অধ্যয়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৭ সালে উদ্বোধন হতে যাচ্ছে ড্রিম ভ্যালি স্কুল। অক্টোবর ও নভেম্বর মাসে “প্রি-স্কুলিং” সেশন চালুর লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ: শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় ড্রিম ভ্যালি স্কুলের অডিটোরিয়ামে সম্মানিত মায়েদের নিয়ে একটি মা সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত মা সমাবেশে আপনাদের মূল্যবান উপস্থিতি ও সুচিন্তিত মতামতের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তুলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা আমাদের চলার পথকে আরও সুন্দর করবে। সালামান্তে সাইফুর রহমান ফুয়াদ কো-অর্ডিনেটর, ড্রিম ভ্যালি স্কুল