
ড্রিম ভ্যালি স্কুল, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী-এর জন্য নিম্নোক্ত পদসমূহে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদসমূহ:
| ক্রমিক | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স | পদ সংখ্যা |
|---|---|---|---|---|
| ১ | সহকারী শিক্ষক | অনার্স/মাস্টার্স | সর্বোচ্চ ৩৫ বছর | ৫ জন |
| ২ | এডমিন অফিসার | অনার্স/মাস্টার্স, কম্পিউটার দক্ষতা আবশ্যক | সর্বোচ্চ ৩০ বছর | ১ জন |
| ৩ | হাফেজ | দাওরা/হিফজ সম্পন্ন | সর্বোচ্চ ৩৫ বছর | ১ জন |
| ৪ | নূরানী শিক্ষক | দাওরা/কামিল (নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত) | সর্বোচ্চ ৩৫ বছর | ১ জন |
| ৫ | পিয়ন | এসএসসি | সর্বোচ্চ ৩০ বছর | ১ জন |
| ৬ | দারোয়ান | অষ্টম শ্রেণি | সর্বোচ্চ ৪০ বছর | ১ জন |
| ৭ | আয়া | অষ্টম শ্রেণি | সর্বোচ্চ ৩৫ বছর | ১ জন |
বিশেষ শর্তাবলী:
- সহকারী শিক্ষক পদে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও ইসলাম ধর্ম সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
- বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- প্রার্থীদের অবশ্যই সৎ, দায়িত্বশীল, শিক্ষার্থী-বান্ধব ও ইসলামী মূল্যবোধসম্পন্ন হতে হবে।
- কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
- পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অফিস থেকে জানানো হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
সরাসরি ওয়েব সাইটে : https://dreamvalleyschool.com/career
ই-মেইল: info@dreamvalleyschool.com
ঠিকানা: খাসেরহাট মেইন রোড, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
কর্তৃপক্ষ
ড্রিম ভ্যালি স্কুল
চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী।